শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে।
গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
- কবিভবন থেকে নজরুল সরোবর: স্মৃতির পথে ধানমন্ডি
- শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
- হাটহাজারীর মিষ্টি লাল মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে
- ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান কাল
- গীতা দত্ত: যে কণ্ঠে মিশে ছিল আনন্দ ও বিরহ. জন্মদিনে শুভেচ্ছা
- নদী, পাট আর পল্লিকবির স্মৃতিমাখা ফরিদপুর
- কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
- ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
- বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে এশিয়ার যেসব শহর
- ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু
- চার্লিস এঞ্জেলস: তিন সুন্দরীর গোয়েন্দাগিরি, ৫০ বছর পূর্ণ
- এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
- সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- হামে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ
- সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি
- ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- দেশের সবচেয়ে রঙিন পাখি: প্রকৃতির ক্যানভাসে জীবন্ত ছবি
- ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি
- হামে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ
- তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
- এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
- মিস ইউনিভার্সের মঞ্চে বাঙালি সাজে মাহি
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটনের চুল নিলামে বিক্রি
- ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলায়
- সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩
- মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর
- বরিশাল: নদী, ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের স্মৃতিবিজড়িত জনপদ











